ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর ছবিও-ভিডিও অপসারণের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর ছবি-ভিডিও এবং পোস্ট দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ স্ব প্রণোদিত হয়ে আজ রোববার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা-কামালকে মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। গত ১৩ নভেম্বর এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১।

এ রায় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ও ভিডিও দিয়ে অবমাননাকর মন্তব্য ছড়ানো হয়। স্ব প্রণোদিত হয়ে এসব নজরে আনেন ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে এ ধরনের ছবি ভিডিও ও কনটেন্ট মুছে ফেলতে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আদেশের সময় ট্রাইব্যুনাল বলেন, মুক্ত চিন্তার প্রকাশ ও বাক স্বাধীনতার ক্ষেত্রে সবাই স্বাধীন। তবে সেটা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে ও অবমাননা না করে হতে হবে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন