সংবাদ প্রকাশের জেরে কারাগারে সাংবাদিক, শুনানি রবিবার

সংবাদ প্রকাশের জেরে কারাগারে সাংবাদিক

বগুড়ায় সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন শুনানি শেষে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার শুনানির জন্য রবিবার দিন ধার্য করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে গত ১৫ জুন মামলা করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। মামলায় পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।

আসামিরা হলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রীর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন এবং ১৩ জুন তাকে নিয়ে মানহানিকর মন্তব্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।

মামলায় দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালতের নির্দেশে সদর থানা মামলা রেকর্ড করে। পরে তদন্তভার দেওয়া হয় বগুড়া ডিবি পুলিশের এসআই রহমাতুল্লাহ মানিককে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা উপজেলার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়। এদিকে তদন্ত ছাড়াই তড়িঘড়ি গ্রেফতারের অভিযোগে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পত্রিকার স্টাফ রিপোর্টার শফিক শাহীন জানান, রবিবার শুনানিতে রেজানুর ইসলামের জামিন আবেদন করা হবে।

তিনি দাবি করেন, অভিযোগ থাকলে তা প্রেস কাউন্সিলে তোলা যেত। কিন্তু আদালতের নির্দেশের পর পুলিশ দ্রুত মামলা রেকর্ড করে গাজীপুরে গিয়ে তাকে অপমানজনকভাবে আটক করেছে। পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। আইনজীবীরা বলছেন, শুনানিতে গ্রেফতার, জামিন ও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে যুক্তি উপস্থাপন করা হবে। এদিকে মামলার অন্য আসামিদের অবস্থান সম্পর্কে এখনও পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন