হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সাদ্দাম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সাদ্দাম

রাজধানীর নিউমার্কেট থানায় করা আরও একটি হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন (পাভেল)কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হন মুহাম্মদ শামীম। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় তিনি আহত হন।

এ ঘটনায় শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

পরবর্তীতে গত ১৮ মে হাইকোর্ট থেকে জামিন পান সাদ্দাম হোসেন। তবে কারামুক্ত হতে পারেননি তিনি। কারাগারে থাকা অবস্থায় নিউমার্কেট থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই ওমর ফারুক।

ওই আবেদনের শুনানি শেষে বুধবার আদালত তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন