গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৬

গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনা

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গাজীপুর মহানগরের বাসন থানার কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর মহানগর যুবলীগ। মিছিল চলাকালে কয়েকজন পুলিশ সদস্যকে সড়কে দেখে সংগঠনটির নেতাকর্মীরা হুমকিমূলক স্লোগান দেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, মিছিল থেকে ‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’—এ ধরনের হুমকি দেওয়া হয়। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনায় রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক কাজী সামসুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়েছে। এরপর গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানো এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হুমকির বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং গ্রেপ্তারদের তথ্য যাচাই করা হবে।

স্থানীয়দের দাবি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল বা নাশকতার চেষ্টা ঠেকাতে নগরজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার এজাহারে হুমকি, অবৈধ সমাবেশ, জনভীতি সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে, তাদের নাম-পরিচয় যাচাই চলছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে মিছিলের আয়োজক, নেতৃত্বদানকারী এবং অর্থায়নকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। পুলিশ বলছে, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী তদন্ত এগোবে। এ ঘটনায় এলাকায় সতর্কতা জারি রয়েছে এখন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন