স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর দুই দিনের রিমান্ড

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলা

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানির সময় আসামিপক্ষের বক্তব্যে জাহের আলভী বলেন, তিনি বর্তমানে কঠিন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। তার দাবি, তাদের সম্পর্ক ছিল পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা দাম্পত্য জীবন।

তিনি আরও বলেন, দাম্পত্য জীবনে সাধারণ দাম্পত্য কলহ থাকলেও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যা আত্মহত্যার মতো ঘটনার দিকে ঠেলে দিতে পারে।

আদালতে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং কিছু ছবি ও তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ডের আবেদন করে বলেন, আসামির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও অন্যদের সম্পৃক্ততা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ২১ জুন রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১ মার্চ রাজধানীর একটি বাসা থেকে অভিনেতার স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে মামলা দায়ের করেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন