কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জন নিহত

পাহাড়ধস

কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে কক্সবাজার শহরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণের মধ্যে পড়ে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, এলাকায় এখনো মাঝেমধ্যে ভারী বৃষ্টি হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।

রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ক্যাম্পের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় কেটে তৈরি ঘরগুলোতে নতুন আসা কিছু রোহিঙ্গা পরিবার বসবাস করছিল। আগে থেকেই এসব এলাকা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে সতর্ক করা হয়েছিল এবং কিছু পরিবারকে সরানোও হয়েছিল। তবে ভারী বৃষ্টির সময় তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে, যেখানে পাহাড়ের নিচে থাকা মানুষ চাপা পড়ে মারা যান।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, ক্যাম্পের ঢালু এলাকায় একাধিক স্থানে ধসের ঘটনা ঘটেছে। ভোরের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন