বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখা হবে: মন্ত্রী

বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বাড়ার কারণ

গরমের সময়ে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে কোনো অসাধু কর্মকর্তা জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।

তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ খাত বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বিদ্যুতের বড় অংশ এখন বেসরকারি খাতে উৎপাদিত হওয়ায় সরকারকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। পাশাপাশি আগের সরকারের সময়ে বিপুল বকেয়া রেখে যাওয়ায় বর্তমান সরকারকে আর্থিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

মন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবস্থার সঠিক তদারকির জন্য একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবে।

বিদ্যুৎ বিল বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র কর্মকর্তাদের কারণে নয়, ব্যবহার ও অন্যান্য বিভিন্ন কারণেও বিল বাড়তে পারে। তবে কোনো অনিয়ম থাকলে তা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিদ্যুৎ খাত নিয়ে যেকোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও যাচাই-বাছাই করা প্রয়োজন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন