উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার (৬ জুলাই) ভোর ও রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক ধসের ঘটনায় এ প্রাণহানি ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়ন, জামতলী ক্যাম্প, কুতুপালং ও বালুখালীসহ কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নারী, শিশু ও পুরুষসহ একাধিক পরিবার চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ছাত্তারের ঘোনা এলাকার আলী আকবর (৪৫), জামতলী ক্যাম্পের মোহাম্মদ কামাল হোসাইন, তার স্ত্রী ও সন্তানসহ তিনজন এবং কুতুপালং ক্যাম্পের ৭ বছর বয়সী শিশু একরাম। বালুখালী ক্যাম্পে একই পরিবারের আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে। তাই উদ্ধার কাজের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ চলছে।

উখিয়া উপজেলা প্রশাসন জানায়, পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার অঞ্চলে আরও দুই দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন