সাভারে বিস্ফোরণে প্রশাসনের সহায়তার অভিযোগ নাহিদের

নাহিদের অভিযোগ সাভার বিস্ফোরণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের সহায়তার অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর মাধ্যমে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন।

তিনি বলেন, “স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদের খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সমাবেশ চলাকালে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। তার দাবি, বিদ্যুৎ বন্ধ হওয়ার সুযোগ কাজে লাগিয়ে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি এ ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ঘটনার সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “এই সাভার থেকেই আমরা আগস্টের কর্মসূচি শেষ করেছিলাম। আজ আবার এখানে আমাদের কর্মসূচি বন্ধ করার জন্য বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি।”

তিনি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের কাছে জবাব দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

এনসিপির কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভয়ভীতি, হামলা বা বোমাবাজির মাধ্যমে তাদের আন্দোলন থামানো যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে তাদের কর্মসূচি চলবে।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত ও বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন