হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শিশুমৃত্যুর সংখ্যা ৭৪৫

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারা দেশে আরও তিনজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জন।

২৪ ঘণ্টার মধ্যে ১০৬ জন নতুন রোগী নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ১৩,০৭০ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১,০৮,১৮০ জনের শরীরে। হাসপাতাল ভর্তি হয়েছে ৯১,২৭০ জন, যাদের মধ্যে ৮৭,৬২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক করে হামের লক্ষণ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। এছাড়া হামে আক্রান্ত এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন