বিচার ব্যবস্থা সংস্কারে বাংলাদেশকে আরও ৩০ লাখ ক্রোনা দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি

বাংলাদেশকে ৩০ লাখ ক্রোনা দিচ্ছে সুইডেন

বাংলাদেশের বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমে সহায়তা বাড়াতে সুইডেন সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের অংশীদারিত্ব আরও জোরদার করেছে। চলমান সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সুইডেন সরকার অতিরিক্ত ৩০ লাখ সুইডিশ ক্রোনা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

ঢাকার ইউএনডিপি কার্যালয় থেকে জানানো হয়েছে, এই অতিরিক্ত অর্থ বিচারিক সেবাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রমে ব্যয় করা হবে।

ইউএনডিপি জানিয়েছে, নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুইডেন ও ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

এই অর্থের মাধ্যমে বিচার বিভাগের সক্ষমতা ও সেবাদানের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে সংস্কারের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করা হবে।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের প্রচেষ্টায় সুইডেন সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই অতিরিক্ত অনুদান বিচার সংস্কারের প্রতি দুই পক্ষের যৌথ অঙ্গীকারের প্রতিফলন, যা জনগণের আস্থা বৃদ্ধি এবং আইনি সেবা সহজলভ্য করতে ভূমিকা রাখবে।

ইউএনডিপি বাংলাদেশের বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জনসাধারণের আস্থা অর্জন, সামাজিক সংহতি ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগকে জনগণের প্রয়োজন অনুযায়ী আরও সংবেদনশীল ও দায়িত্বশীল করে তুলতে সুইডেনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা সংস্কার বিষয়ে সুইডেন ও ইউএনডিপির মধ্যে মূল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০২৪ সালের ১১ ডিসেম্বর। এর ধারাবাহিকতায় নতুন এই সহায়তা যুক্ত হলো।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন