প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সংযোগ সড়কজুড়ে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন। তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে।

এ সফর প্রধানমন্ত্রী হওয়ার পর তার বরিশালের প্রথম সফর। সফরের পর তিনি সড়কপথে ঢাকায় ফিরে যাবেন। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীর উপস্থিতি নজরকাড়া ছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিন পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের অগ্রাধিকারপূর্ণ পদক্ষেপের আশা জাগালেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন