প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী উদ্বোধন

দেশের শিক্ষাঙ্গনে একযোগে ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে এই কর্মসূচি শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের শিক্ষার্থীদের প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে কর্মসূচি উদ্বোধন করবেন। এদের মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান হিসেবে ৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি ফলদ বৃক্ষ, একটি বনজ বৃক্ষ এবং একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সকল শিক্ষার্থী ও শিক্ষক সরাসরি অংশগ্রহণ করতে পারে।

স্থানীয় প্রশাসন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেবেন। শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ দেশের সবুজায়নকে আরও জোরদার করবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।

এই কর্মসূচি শুধু গাছ লাগানো নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের শিক্ষার পাশাপাশি দেশের জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন