ভৈরবে মাইক্রোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ওসি-এসআইসহ আহত ৫০

ভৈরবে মাইক্রোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ভৈরব দুর্জয় মোড় ও বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষ শুরু হলে ঢাকা-সিলেট মহাসড়ক এবং ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ, এক এসআইসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ডাকা হয়েছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব মাইক্রোস্ট্যান্ডের বর্তমান সভাপতি মো. সিয়াম। তিনি পৌর শ্রমিক দলের সভাপতি এবং কমলপুর এলাকার বাসিন্দা। স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ভৈরবপুর এলাকার একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। কয়েক দিন আগে ভৈরবপুর এলাকার কয়েকজন স্ট্যান্ডে গিয়ে তাদের পছন্দের একজন চালককে মাইক্রোবাস চালক হিসেবে যুক্ত করার দাবি জানান। সভাপতি সিয়াম তা মেনে না নেওয়ায় উত্তেজনা বাড়তে থাকে।

বুধবার সন্ধ্যার পর ভৈরবপুর এলাকার কিছু লোক মাইক্রোস্ট্যান্ডে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এরপর কমলপুর এলাকার লোকজন তাদের প্রতিহত করতে গেলে দুই পক্ষ মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দা-বল্লম নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একদিকে যানজট নরসিংদীর নারায়ণপুর এবং অন্যদিকে আশুগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।

সংঘর্ষের সময় বিদ্যুৎ চলে গেলে এলাকায় অন্ধকার নেমে আসে। পরে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ কয়েকজন সংঘর্ষ থামিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন