ইঁদুরে তার কাটায় দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা

 

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই দুই এলাকার ক্যামেরাগুলো বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি একাধিক পোস্টে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটর এলাকার এআই ক্যামেরাও স্থগিত করা হয়েছে। এতে অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। তবে এটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা প্রকল্প স্থগিতের কারণে হয়নি। ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোসংক্রান্ত কারিগরি কাজ চলাকালে ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য কার্যক্রমে বিঘ্ন ঘটে।

তিনি বলেন, প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ত্রুটি দূর করার পর ক্যামেরাগুলো আবার সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে। আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলমান আছে।

শারমিন আফরোজ আরও জানান, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে রাজধানীতে ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে। আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইঁদুরে তার কাটার কারণে ঢাকার দুই সিগন্যালের এআই ক্যামেরা দুই দিন বন্ধ ছিল। পরে মেরামত করে সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে এআইভিত্তিক নজরদারি আরও সম্প্রসারণ করা হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্যামেরাভিত্তিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভুল তথ্য ছড়ালে সাধারণ চালক ও পথচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থার বিষয়ে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। ক্যামেরাগুলো মূলত যানবাহনের আইন লঙ্ঘন শনাক্ত, সিগন্যাল ব্যবস্থাপনা পর্যবেক্ষণ এবং ট্রাফিক শৃঙ্খলা জোরদারে ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ মোড়ে এই ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে. ডিএমপি এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন