মিরপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

মিরপুরে বিভিন্ন অপরাধ

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার মিরপুর মডেল থানা পুলিশ এলাকায় অপরাধ দমন ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে মোট ২১ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও পেশাগত পরিচয়ের ব্যক্তি রয়েছেন। তালিকায় রয়েছেন মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিরপুর থানা শাখা ইমারত শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ওরফে সেলিম আজাদ (৪৮), মোহন মিয়া (৩৩), মেহেদী হাসান (২৬), নুরুল হক ফরাজী (৩০), সৌরভ সরদার (২১), রানা (২৬), ইউনুস ইসলাম ইভান (২৩), নিরব (২৯), আরমান শেখ (২৩), রাফসান করিম (২৫), রাসেল মিয়া (২৬), সাকিব (১৯), আকিফুর রহমান (২২), শ্যামল (২৫), জোনায়েদ আল হাবিব (৪১), রোকন ডালি (২৬), কাউসার হোসেন (২৩), রাজিব (২৩), মানছুরা, তাসলিমা চৌধুরী ও মজিবুর রহমান (৬৩)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ নিয়মিত মামলার আসামি এবং কেউ পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন। এছাড়া কিছু ব্যক্তি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।

ডিএমপি সূত্রে আরও জানানো হয়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন