একীভূত ৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা দ্বিগুণ: অর্থমন্ত্রী

৫ ইসলামি ব্যাংকে আমানত সুরক্ষা দ্বিগুণ

ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিত করতে সরকার বহুমুখী সংস্কার কার্যক্রম নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এর অংশ হিসেবে পাঁচটি সমস্যাপীড়িত ইসলামি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে আমানতকারীদের আস্থা বাড়াতে সুরক্ষিত আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজল্যুশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ কার্যকর করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’-এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে। আগে ফাইন্যান্স কোম্পানির আমানতকারীরা এই সুরক্ষার বাইরে থাকলেও এখন তাদেরও আইনের আওতায় আনা হয়েছে।

খেলাপি ঋণ আদায় ও ঋণশৃঙ্খলা ফেরাতেও সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ইচ্ছাকৃত ঋণখেলাপি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপিদের তালিকা প্রকাশ, ঋণগ্রহীতার সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ এবং বড় অর্থায়নের ক্ষেত্রে বন্ড ইস্যুর নির্দেশনা রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, খেলাপিরা যাতে উচ্চ আদালতে রিট করে ঋণ আদায় কার্যক্রম স্থগিত করতে না পারেন, সে লক্ষ্যে আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ ঋণ আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিজ্ঞ ব্যাংকারদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণ আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীর আশা, এসব উদ্যোগ ব্যাংকিং খাতে আমানতকারী ও অংশীজনদের আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন