কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল

কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা

কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের তৃতীয় দিনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ জানতে চান, কৃষকদের কৃষিকাজে সহায়তার জন্য সরকার কোনও বিশেষ প্রকল্প নিয়েছে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার কৃষকদের জন্য পৃথক কোনও প্রকল্প নেই। তবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তার জন্য ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো কৃষি উৎপাদন বাড়ানো, গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বৃদ্ধি করা এবং কৃষকদের সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়া।

তিনি বলেন, কৃষি খাতে সহায়তার অংশ হিসেবে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ জন্য বাজেটে ১ হাজার ৫৬৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই উদ্যোগে দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হয়েছেন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। একই সময়ে বড়লেখা উপজেলায় বিতরণ করা হয়েছে ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কৃষি খাতে পুনঃঅর্থায়ন সুবিধা, ঋণ মওকুফ এবং আঞ্চলিক কৃষি উন্নয়ন তহবিল গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন