জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান স্পিকারের

জনগণের স্বার্থকে অগ্রাধিকার

দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদ সদস্যদের জনমুখী কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহ করবে। এর মাধ্যমে সংসদে বাজেট আলোচনায় তারা আরও কার্যকর ও তথ্যভিত্তিক ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।

স্পিকার বলেন, বাজেট দেশের মানুষের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। তাই সংসদ সদস্যদের দায়িত্ব হলো বাজেট আলোচনায় জনগণের বাস্তব চাহিদা, অর্থনৈতিক চাপ ও উন্নয়ন প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহায়তায় সংসদের বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমের গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, বাজেটের অর্থ জনগণের। তাই বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নে নয়, জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের উন্নয়ন দর্শন, রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার এবং জনগণের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

আরো পড়ুন