কালো টাকা সাদা করার বিধান বাতিলসহ বাজেট প্রস্তাব প্রধানমন্ত্রীর

কালো টাকা সাদা করার বিধান বাতিল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় অর্থনীতি, কর নীতি এবং শিক্ষা-শিল্প খাতে গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর মূল প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান বাতিল করা, সাধারণ মানুষের করভার হ্রাস এবং দেশের শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে জনবান্ধব সংশোধনী প্রস্তাব।

প্রধানমন্ত্রী প্রস্তাব করেন ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা, যা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য প্রযোজ্য। একইভাবে আগামী চার বছরের জন্য ধাপে ধাপে এই সীমা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর হ্রাসের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন জোরদার করতে, শিক্ষার্থীদের বহু ভাষায় পারদর্শী করার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পার্বত্য তিন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড ও পাহাড়ি ও সমতল অঞ্চলের বেতনভোগী আয়ের ওপর করমুক্তি প্রস্তাব করা হয়েছে। দেশের শিল্প খাতের উন্নয়নে চিংড়ি চাষ ও রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন ফিড, প্রোবায়োটিক্স, ভিটামিন এবং মিনারেলস আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, পিভিসি ও পেট রেজিন, ফায়ার ডোর উৎপাদনের কাঁচামাল, রিফাইন কপার ও অপ্রক্রিয়াজাত বাদামের আমদানিতে শুল্ক হ্রাস এবং স্থানীয়ভাবে উৎপাদিত এলইডি ল্যাম্প ও প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং-এর কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা ২০৩০ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব দিয়েছেন।

বাজেটে ফ্রিল্যান্সার ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫শ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে সরকার দেশীয় শিল্প, শিক্ষা এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য রাখছে।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন