গুগলসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রীতির মামলা

 

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এআই-নির্ভর ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের অভিযোগে গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মসসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ শুরু করতে তিনি বোম্বে হাইকোর্টের অনুমতি পেয়েছেন।

আদালতের অনুমতির পর প্রীতি এখন সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ব্যক্তিত্ব অধিকার, কপিরাইট ও সুনাম ক্ষুণ্ণের অভিযোগে মামলা করতে পারবেন। অভিযোগে বলা হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং চ্যাটবটনির্ভর ভুয়া কনটেন্ট বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কনটেন্ট তার পরিচিতি, পেশাগত ভাবমূর্তি ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের ছবি, কণ্ঠ ও ভিডিও ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরির প্রবণতা বেড়েছে। বিশেষ করে এআই টুলের সহজলভ্যতার কারণে তারকাদের সম্মতি ছাড়াই তাদের মুখ, কণ্ঠ ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। প্রীতির এই আইনি পদক্ষেপকে তাই ব্যক্তিত্ব অধিকার সুরক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নতুন বাসা নিয়েও আলোচনায় এসেছেন প্রীতি জিনতা। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় তিনি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বান্দ্রা পশ্চিমের ‘আর্ট ভেদা’ ভবনে প্রায় এক হাজার ৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন তিনি। এর মাসিক ভাড়া ছয় লাখ রুপি। চুক্তি কার্যকর হয়েছে ২৭ মে থেকে। ফ্ল্যাটটির সঙ্গে পার্কিং সুবিধাও রয়েছে।

এর আগে পালি হিলের একটি ফ্ল্যাট প্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন প্রীতি। ২০২৩ সালে একই এলাকায় ১৭ কোটির বেশি রুপিতে আরেকটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। এই সম্পত্তি কেনাবেচা ও ভাড়ার খবর ঘিরে বলিউড মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে তার আইনি লড়াইয়ের বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ ডিপফেক কনটেন্ট এখন বিনোদন জগতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, আদালতের অনুমতি ভবিষ্যতে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়বদ্ধতা নির্ধারণেও গুরুত্বপূর্ণ নজির হতে পারে। প্রীতির পক্ষ থেকে আপত্তিকর কনটেন্ট অপসারণ ও ক্ষতিপূরণের দাবি তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মামলার পূর্ণ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি আদালতের নথিতে, এখন পর্যন্ত।

সর্বশেষ

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

সর্বাধিক পঠিত

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে, আলট্রাসনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র থাকলেও সেগুলোর…

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা…

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের…

বাবা-মায়ের সম্পত্তির সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর…

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে…

আরো পড়ুন